১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

একনেকে ১২ প্রকল্পে ১২ হাজার কোটি টাকার অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শহর উন্নয়নসহ ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৪৩২ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করা হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।  গণভবন থেকে বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলো পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ ও পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা।  এরমধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ২ হাজার ২১৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করা হবে।  চলতি বছর থেকে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইস্টিটিটিউট (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৪৩ কোটি ৯৪ লাখ টাকা।  সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস হোস্টেল নির্মাণ, পুনর্নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৪৯ লাখ টাকা।

ঢাকা/এসএ 

শেয়ার করুন

একনেকে ১২ প্রকল্পে ১২ হাজার কোটি টাকার অনুমোদন

আপডেট: ০১:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২