আজ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি
- আপডেট: ০৮:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ই-জেনারেশন লিমিটেড: কোম্পানিটির তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৮ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৩ টাকা। এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৪১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৯ টাকা।
উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের (৩১ মার্চ, ২০২২) তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৭৩ পয়সা লোকসান করেছে। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৪ টাকা ৭৫ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৪ টাকা ৮৮ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৩ টাকা ৫৩ পয়সা।
এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের (৩১ মার্চ, ২০২২) তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৩ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮৯ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ৮২ পয়সা।
ঢাকা/টিএ


































