অবশেষে শপথ নিলো শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্য
- আপডেট: ০১:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণ একদিন পিছিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেয়। এদের মধ্যে ১৪ জন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ৯, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিক দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নেন।
রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হলো পাকিস্তানে। শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠন করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ঢাকা/এসএ







































