পুঁজিবাজারে তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়
- আপডেট: ০৪:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৪০০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তারল্য বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিশেষ ছাড়। ব্যাংকগুলোর ৩০০ কোটি টাকার বিশেষ তহবিলের করা হচ্ছে। এছাড়া বিশেষ তহবিলের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং বিনিয়োগের নীতিমালা উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলারের নং-০১ মাধ্যমে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং উক্ত তহবিল হতে বিনিয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার কথা বলা হয় ব্যাংকগুলো যা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা করা হয়েছে।
ঢাকা/টিএ
































