০২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিশ্বের সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারের আধুনিকায়ন জরুরি: ইউনুসুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা যাতে ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া জরুরি বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। তিনি বলেন, পুঁজিবাজার বর্তমানে যে অবস্থায় আছে তাকে আরো গতিময় করা এবং সব ক্ষেত্রে আধুনিকায়ন করা দরকার।

ডিএসইকে এখন চিন্তা করতে হবে বিশ্ব যেভাবে আধুনিকায়ন হচ্ছে সেভাবে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। অর্থাৎ, বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আইনের মধ্যে থেকে সঠিকভাবে স্টক একচেজ্ঞের কার্যক্রম বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসই’র ব্রোকারেজ অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রসঙ্গে চেয়ারম্যান এ সময় বলেন, ডিবিএ দেশের পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এ সংগঠনের প্রত্যক সদস্যদের রয়েছে দীর্ঘদিনের বহুমূখী অভিজ্ঞতা। আপনাদের মাঝে আছে নতুন এবং পুরাতনের সংমিশ্রণ। পুরাতনদের অভিজ্ঞতা আর নতুনদের কর্মস্পৃহায় দেশের পুঁজিবাজারকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।

সোমবার (২০ জুন) ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বে একটি দল ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে দেখা করতে আসে। এ সময় ডিএসই চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম, ভাইস ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদদিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা, ডিএসই’র পক্ষে পরিচালক সালমা নাসরিন, হাবীবুল্লাহ বাহার, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়াসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএর প্রতিনিধিরা বলেন, ডিএসই’র সব ক্ষেএে আধুনিকায়ন করে বাস্তবতার নিরিখে সমন্বয়ের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সেবাদানের পেশাদারিত্বের আরো উন্নয়ন ঘটবে। তারা আরো বলেন, পুঁজিবাজারের পণ্যের বৈচিত্রতার আরো প্রসার ঘটিয়ে ডিএসই ইনকামের বিভিন্ন সোর্স তৈরি করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল মহল তাদের স্বার্থ সংরক্ষণ করে দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করবে এবং ডিএসইর কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হবে, এ প্রত্যাশা আমাদের সকলের।

এ ব্যাপারে ডিবিএ’র সহযোগিতা সব সময় ডিএসই পাশে থাকবে বলে ব্রোকার প্রতিনিধিরা আশ্বস্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

বিশ্বের সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারের আধুনিকায়ন জরুরি: ইউনুসুর রহমান

আপডেট: ১১:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২