সুনামির ঝুঁকিতে ইস্তানবুল
- আপডেট: ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: তুরস্কের বৃহৎ নগরী ইস্তানবুলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা প্রতাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা- ইউনেস্কো।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দশকের মধ্যে ভূমধ্যসাগর তীরবর্তী বেশ কয়েকটি নগরীতে বড় ধরনের সুনামি আঘাত হানতে পারে। খবর হুরিয়াতের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়েছে, শতভাগ ঝুঁকিতে আছে ইস্তানবুল। এ ছাড়া সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্রান্সের ক্যানেস ও মার্সেল শহর, মিসরের আলেক্সান্দ্রিয়া ও স্পেনের চিপিওনা শহর।
ইউনেস্কোর সুনামি বিশেষজ্ঞ বেরনারডো আলিআগা বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ সুনামির সতর্কতাকে খুব একটি আমলে নেন না। এ অঞ্চলে ১২টি সুনামি পূর্বাভাস কেন্দ্র তৈরি করার কথা রয়েছে। কিন্তু এগুলো এখনো নির্মাণ করা হয়নি।
ঢাকা/এসএ








































