১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দ. আফ্রিকায় নাইট ক্লাব থেকে ২০ যুবকের মরদেহ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন সিটির একটি নাইট ক্লাব থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার এনোবেনি ট্যাভার্ন নামের নাইট ক্লাব থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। চার জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। তবে কি কারণে এই হতাহতের ঘটনা তা পরিষ্কার নয়।  

দেশটির পুলিশের এক মুখপাত্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা কোনো ধারণা করতে চাই না। রোববার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইস্টার্ন কেপ প্রদেশের ওই ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। বিবিসি অনলাইন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মরদেহ তাদের স্বজনদের দেখতে দেওয়া হচ্ছে না। স্থানীয়রা নাইট ক্লাবটি বন্ধের আহ্বান জানিয়েছেন। 

ইস্টার্ন কেপ পুলিশের কমিশনার নোমথেথেলেলি লিলিয়ান মেনে সংবাদমাধ্যমকে বলেছেন, ক্লাবের ভিতরে সব কিছু এলোমেলো অবস্থায় আছে বলে অভিযোগ করা হয়েছে। 

তবে ঠিক কি ঘটেছিল ক্লাবটিতে তা জানা যায়নি। নিহতদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহগুলো এমনভাবে পড়ে ছিল যেন তারা ক্লাবটির মেঝেতে হঠাৎ করে লুটিয়ে পড়েছেন। ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগ বলেছে, মরদেহগুলো নিকটস্থ বিভিন্ন মর্গে পাঠানো হয়েছে। ময়নাদতন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

দ. আফ্রিকায় নাইট ক্লাব থেকে ২০ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৬:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২