১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

জর্ডানে বিষাক্ত গ্যাসে ১৩ জন নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: জর্ডানে একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৫০ জন। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়ার সময় তা ক্রেন থেকে পড়ে জাহাজের ডেকে আছড়ে পড়ে লিকেজ হয়। এর পর গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহণের সময় ক্রেন থেকে পড়ে লিকেজ হয়ে যায় এবং গ্যাস ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে— একটি স্টোরেজ ট্যাংক একটি ক্রেন থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ছে। এর পর হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়া অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৯৯ জন।

স্থানীয় স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা জামাল ওবেদাত ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আবাসিক এলাকার লোকজনকে বাড়ির ভেতরে থাকার এবং ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। সূত্র: এএফপি

ঢাকা/এসএ

শেয়ার করুন

জর্ডানে বিষাক্ত গ্যাসে ১৩ জন নিহত

আপডেট: ১২:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২