১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
ইরানে ভূমিকম্পে নিহত ৫
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতের এ ভূমিকম্পের পরে ওই এলাকায় আরও দু’টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। খবর রয়টার্সের।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৩ মাত্রার এবং ৬ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়, এতে পারস্য উপসাগর উপকূলের গ্রাম সায়েহ ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঢাকা/এসএম
ট্যাগঃ
ইরানে ভূমিকম্পে নিহত ৫ ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।







































