০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্কিন সংসদে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার। এ অধিবেশনে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সব মার্কিন এমপি ও সিনেটরদের আমন্ত্রণ জানিয়েছেন।
 
এমন সময় ইউক্রেনের ফার্স্টলেডি মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন, যখন দেশটির পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত এবং সাড়ে ছয় হাজার মানুষ আহত হয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি

আপডেট: ০১:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২