১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

১১১ প্রতিষ্ঠানকে সোয়া ১১ লাখ টাকা জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / ১০৪০৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে বিভিন্ন অপরাধে ১১১ প্রতিষ্ঠানকে প্রায় সোয়া ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় চলে এ অভিযান।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ঢাকার সাতারকুল রোড, চকবাজার ও মৌলভীবাজারসহ দেশের ১০৯টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুই অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ২৫০ টাকা দেওয়া হয়েছে।

এদিন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৪০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

১১১ প্রতিষ্ঠানকে সোয়া ১১ লাখ টাকা জরিমানা

আপডেট: ০৭:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২