শৈলকুপায় ভোটের আগে একজনকে কুপিয়ে হত্যা
- আপডেট: ১১:২৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শৈলকুপায় উপ-নির্বাচনের আগে জানিক শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার পুরাতন বাখরবার গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রোববার ভোরে তিনি মারা যান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্থানীয়রা জানান, ৬নং সারুটিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর মধ্যে বিরোধ চলে আসছিল। টিপু সমর্থক জানিক রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বোরবার ভোরে তিনি মারা যান।
নিহেতর স্ত্রী স্বপ্না খাতুন বলেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা তার স্বামীকে কুপিয়ে হত্যা করে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার রাতে জানিক শেখ নামের এক ব্যক্তিকে দুর্বত্তরা কুপিয়েছে। পরে রোববার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য,আজ শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা/এসএ






































