১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেলের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ১৩ জুন রেলওয়ের ওয়েবসাইটে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার টিকিট কাটার চেষ্টা করেন মহিউদ্দিন রনি। অনলাইন পেমেন্ট সিস্টেমে বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু পিন নম্বর দিয়ে সেটি নিশ্চিত করার আগেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টিকিটের মূল্য কেটে নেওয়া হয়। অর্থাৎ তিনি টিকিট পাননি, আবার টাকাও নিয়ে গেল।

ঘটনার পর রনি কমলাপুর রেলস্টেশনে গিয়ে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে কারণ হিসেবে জানানো হয়, সিস্টেমের কারণে এমন হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

রনির অভিযোগ, তখন তার চোখের সামনে মোবাইল অ্যাপের মাধ্যমে তার বুকিং করা ৬৮০ টাকার আসনটিই আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। এরপর ভোক্তা অধিকার অধিদপ্তরে ১৪ ও ১৫ জুন দুই বার অভিযোগ করেন তিনি।

পরে গত ২০ জুলাই ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে মহিউদ্দিন রনির উপস্থিতিতে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে এ জরিমানা করা হয়েছিল।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সহজকে ২ লাখ টাকা জরিমানার আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট: ০১:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২