১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

এক মাসে কার্ডে লেনদেন কমেছে ২১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ১০৪১৮ বার দেখা হয়েছে

গত মে মাসে ডেবিট–ক্রেডিট উভয় কার্ডের এই গ্রাহকেরা মোট ২৮ হাজার ৭৬৪ কোটি টাকার লেনদেন করেছেন, যা এপ্রিলে ছিল ৩৬ হাজার ৬১৩ কোটি টাকা। এটিএম, সিআরএম, পয়েন্ট অব সেলস ও ই-কমার্স কেনাকাটায় এসব লেনদেন হয়েছে।

এপ্রিলে ডেবিট কার্ডে ৩৩ হাজার ৩১৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মে মাসে কমে ২৬ হাজার ৫০ কোটি টাকায় নেমে এসেছে।

মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭১ কোটি টাকার। আগের মাস এপ্রিলে লেনদেন ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকার।

খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত এপ্রিলে লেনদেন অনেক বেশি হয়েছে। আর মে মাসের প্রথম সপ্তাহে ঈদুল ফিতরের ছুটি ছিল। বন্ধের কারণে এ মাসে লেনদেন কমে গেছে।

কয়েকটি ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা বলছেন, খোলাবাজারে দাম বেড়ে যাওয়ায় এখন দেশের বাইরে যাওয়ার আগে অনেকেই ব্যাংকের দ্বৈত মুদ্রার কার্ড নিচ্ছেন। ঈদের ছুটিতে মে মাসে অনেকেই দেশের বাইরে ছিলেন। এতে দ্বৈত মুদ্রার কার্ডের ব্যবহার বেড়েছে। আবার ডলারের দাম বাড়ার কারণেও খরচ বেড়ে গেছে। আর মে মাসে ৩৫৬ কোটি টাকার ডলার খরচ করেছেন কার্ডের গ্রাহকেরা। এপ্রিলে যা ছিল ২৪১ কোটি টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

এক মাসে কার্ডে লেনদেন কমেছে ২১ শতাংশ

আপডেট: ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২