ভবন থেকে খালে লাফ দিয়ে দুই কিশোরের মৃত্যু
- আপডেট: ০৭:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হল, মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাড়ি বাকলিয়া মহাজের কলোনীতে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সংবাদমাধ্যমকে বলে, মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের ওপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু ওই লাফে তারা পানিতে পড়ে আর উঠেনি। বিকেল সাড়ে ৪টার দিকে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলে, স্থানীয় লোকজন জানিয়েছে, প্রতিদিন নদীতে জোয়ার এলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে এই দুজন। কিন্তু পানি থেকে আর উঠতে পারেনি।
ঢাকা/এসএ







































