০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪৪ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ১০৫১৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় কমেছে ৪৪ শতাংশ।

সোমবার (৩১ অক্টোবর ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইন্স্যুরেন্সেটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৭৭ পয়সা বা ৪৪ শতাংশ।

আরও পড়ুন: মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আয় কমেছে ৪৭ শতাংশ

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৬৩ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৮৩ পয়সা বা ২০ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৪১ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪৪ শতাংশ

আপডেট: ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২