০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সাজেদা চৌধুরীর আসনে ভোট গ্রহণ চলছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ১০৩৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় সংসদের ২১২ ও ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টায় ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নানা প্রচার কার্যক্রম শেষ করেন প্রার্থীরা।

আসনটি ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। তাঁদের মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ এবং কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। এ আসনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি বুথের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।  এবারই এ আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তাঁরা হলেন- প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনের জন্য তপশিল ঘোষণা করা হয় ২৬ সেপ্টেম্বর।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাজেদা চৌধুরীর আসনে ভোট গ্রহণ চলছে

আপডেট: ১০:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২