১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ১০৪৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপ-নির্বাচনের মাঝপথে এসে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। সেই কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তা নিয়েই জানতে চান সাংবাদিকরা।

আরও পড়ুন: ‘হেফাজতের মতো বিশৃঙ্খলা করতে নয়াপল্টনে সমাবেশ চায় বিএনপি’

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলব না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি

আপডেট: ০৭:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২