০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডেল্টা স্পিনিংয়ের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০৩৬০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনিংয়ের লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ শতাংশ, ২০১৮-১৯ সালের জন্য ১ শতাংশ, ২০১৯-২০ সালের জন্য ১ শতাংশ অর্থাৎ মোট ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী এই লভ্যাংশ ঘোষণা করেছে। এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার ২০২১।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৩ টাকা ৮০ পয়সা।

শেয়ার করুন

ডেল্টা স্পিনিংয়ের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

আপডেট: ০২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১