০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আহতদের দেখতে রংপুর মেডিকেলে ড. ইউনূস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / ১০৫৪৯ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গেছেন। আজ শনিবার (১০ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনের সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে সকালে ড. ইউনূস পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্তনা দেন। ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন: সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু

বেরোবিতে সিভিল সার্ভিস চাকরির জন্য শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী আবু সাঈদ আন্দোলনের সময় পুলিশি বাধার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাঈদ। পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আহতদের দেখতে রংপুর মেডিকেলে ড. ইউনূস

আপডেট: ০৫:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪