১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
লুজারের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১০২৪৭ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১১.৩২ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক ৮.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৭.৩০ শতাংশ, এনআরবি ব্যাংক ৬.২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৬.১২ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৫.৯৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ৫.৯৫ শতাংশ এবং ওয়ান ব্যাংক ৫.৭১ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ





































