০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অনন্ত জলিলের সিনেমায় আরও দুই ভারতীয় তারকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং বাংলাদেশের ‘নেত্রী—দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এমন খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গিয়েছিল ৪ ফেব্রুয়ারি। এবার খবর, শুধু কবিরই নন, এ সিনেমায় যুক্ত হচ্ছেন ভারতের আরও দুই জনপ্রিয় অভিনেতা। তাঁরা হলেন ভোজপুরী অভিনেতা ও সাংসদ রবি কিষান ও অভিনেতা প্রদীপ রাওয়াত। এরই মধ্যে এ সিনেমার জন্য তাঁরা চুক্তিও সেরেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
 
অনন্ত জলিলের ঘনিষ্ঠ একটি সূত্র এনটিভি অনলাইনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, আগামীকাল রোববার বিকেলে গণমাধ্যমকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া অনন্ত জলিলের মুক্তির অপেক্ষায় থাকা ‘দিন—দ্য ডে’ সিনেমার আপডেট জানানো হবে। ‘নেত্রী—দ্য লিডার’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে স্ত্রী বর্ষার সঙ্গে অনন্ত জলিল নিজেও অভিনয় করবেন।
 
রবি কিষান ‘বিগ বস’ ও ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতার বাইরে সিনেমাতেও বেশ জনপ্রিয়। অন্যদিকে, প্রদীপ রাওয়াত আমির খানের ‘গজনি’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন।
 
এর আগে এ সিনেমা প্রসঙ্গে কবির সিং জানিয়েছিলেন, সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে, যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর পাঁচ শতাংশ শুটিং হবে ঢাকায়। সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

শেয়ার করুন

অনন্ত জলিলের সিনেমায় আরও দুই ভারতীয় তারকা

আপডেট: ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১