অব্যাহতভাবে কমছে পাকিস্তানি রুপির দর
- আপডেট: ০৪:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৪৫০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: অর্থনৈতিক সংকটের জেরে ডলারের বিপরীতে অব্যাহতভাবে পড়ছে পাকিস্তানি রুপির দর। অব্যাহত এই দর পতনে অস্থির হয়ে পড়েছে দেশটির মুদ্রাবাজার। আন্তঃব্যাংক বাজারে সপ্তাহব্যাপী অবমূল্যায়নে গতকাল শুক্রবার দর কমেছে ১.২৫ রুপি বা শূন্য দশমিক ৫৭ শতাংশ। গতকাল ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২২০.৬। গত মে মাস থেকে হু হু করে হ্রাস পেতে শুরু করে পাকিস্তানি রুপির মান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে গ্রিনব্যাকের বিরুদ্ধে ৬.০১ হারিয়েছে পাকিস্তানি রুপি। বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী ২৯ আগস্ট নির্বাহী বোর্ডের সভায় পাকিস্তানকে ১.১৭ বিলিয়ন ডলার অর্থ বিতরণ না করা পর্যন্ত রুপির পতন অব্যাহত থাকবে।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ব্যাংক অব পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর মুর্তজা সৈয়দ বলেন, নির্বাহী বোর্ডের অনুমোদনের ৬ দিনের মধ্যে আইএমএফের কাছ থেকে পাকিস্তান এই ঋণ পেতে পারে। একবার পাকিস্তান আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার পরে, বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন- দেশটি বহুপাক্ষিক এবং দ্বিপক্ষীয় সংস্থাগুলোর কাছ থেকে অতিরিক্ত তহবিল পাবে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বাড়াবে।
আইএমএফের চাপ ছাড়াও, সরকার বিলাসবহুল পণ্য আমদানির ওপর কয়েক মাস ধরে চলা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। কিন্তু, রপ্তানি কাঙ্ক্ষিত গতিতে বৃদ্ধি পায়নি। ফলে, রুপির ওপর চাপ বাড়ছে।
আরো পড়ুন: ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ
ঢাকা/এসএ








































