০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আইডিএলসির ডিভিডেন্ড অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ১০৩৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারগণ ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে। অর্থনৈতিক মন্দা, চলমান মহামারী প্রতিকুলতা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ায় আইডিএলসি আর্থিক বাজারে তাদের শীর্ষস্থান অব্যাহত রেখেছে এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২১ সালেও তাদের অবস্থান ধরে রেখেছে।

বৈঠক সংক্রান্ত একটি চিঠি ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আইডিএলসির ডিভিডেন্ড অনুমোদন

আপডেট: ১২:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২