১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৩:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানি মঙ্গলবার (২৮ এপ্রিল) চলতি হিসাব বছরের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
তিতাস গ্যাস: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯ টাকা ৫৮ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৭২ পয়সা।
অলিম্পিক এক্সেসরিজ: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৫০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯৩ পয়সা।
আমান ফিড: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১১ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গতবছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৮ পয়সা।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৮৬ পয়সা।
আমান কটন: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গতবছর একই সময়ে ৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ২০ পয়সা।
জাহিন স্পিনিং: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ১৮ পয়সা।
দেশ গার্মেন্টস: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ০৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গতবছর একই সময়ে ৪৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৬ টাকা ৯৮ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ২৪ পয়সা।
ডাচ বাংলা ব্যাংক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯২ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৪ টাকা ৯০ পয়সা ছিল
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৮৪ পয়সা।
সেনা ইন্স্যুরেন্স: সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯০ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো ১ টাকা ৯১ পয়সা। যা গত বছর ছিলো ৯ টাকা ৫০ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৩৭ পয়সা।
ফরচুন সুজ: সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১০ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। গতবছর একই সময়ে ৩০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৭৯ পয়সা।
ঢাকা/এসএইচ






























