আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৭:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১০২৩৮ বার দেখা হয়েছে
আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে এই ডিভিডেন্ড দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য হবেন।
সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ফান্ডটির প্রতি ইউনিট নিট আয় ছিল ৩৯ পয়সা এবং ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ৩৬ পয়সা। একই সময়ে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ১০ টাকা ৮১ পয়সা।
ঢাকা/এসএইচ



































