০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আইপিএল নয় ওয়ার্নের শেষকৃত্যে থাকছেন ওয়ার্নার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: বিশ্বের অগণিত ভক্তকে হতবাক করে গত ৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়া কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার আকস্মিক বিদায়ে হতবাক হয়েছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। নিজের শৈশবের হিরোকে শেষ বিদায় দিতে তার শেষকৃত্যে যোগ দিতে পাকিস্তান থেকে সরাসরি নিজের দেশে যাবেন ওয়ার্নার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ওয়ার্নের শেষকৃত্য আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আয়োজিত হবে। এরও চারদিন আগে ২৬ মার্চ থেকে এবারের আইপিএল মাঠে গড়াবে। তবে স্পিন কিংবদন্তি ওয়ার্নের শেষ বিদায়ে থাকার জন্য সে সময় আইপিএলে যোগ দেবেন না ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে করাচিতে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ওয়ার্নার জানিয়েছেন, স্পিন কিংবদন্তির শেষকৃত্যে তার থাকা শতভাগ নিশ্চিত।

২৪ বছর পর পাকিস্তান সফরে এসে প্রথম টেস্ট খেলতে যেদিন মাঠে নামেন সেদিনই বিদায় নেন শেন কিথ ওয়ার্ন। ওয়ার্নির বিদায় এখনও হজম করতে পারেননি তিনি। ওয়ার্নির মৃত্যুর খবর প্রথম শুনেই ভেবেছিলেন, কেউ মজা করছে, এমনটাই জানিয়েছেন ওয়ার্নার।

অজি এই ওপেনার বলেন, ‘বিষয়টা এখনো হজম হয়নি আমার। আমরা প্রথম যখন জেনেছি বিষয়টা, তখন মনে হয়েছে কেউ মজা করছে।’

এরপরই এমসিজিতে ওয়ার্নির শেষকৃত্যে থাকার বিষয় নিশ্চিত করে ওয়ার্নার আরও যোগ করেন, ‘আমি সেখানে থাকবো, এটা শতভাগ নিশ্চিত। এটা সবার জন্যই বেশ আবেগি একটা মুহূর্ত হতে যাচ্ছে। সেখানে অনেক মানুষ থাকবেন যারা তাদের সম্মান জানাবেন তাকে। পুরো বিশ্ব থেকে পাঠানো বার্তাগুলোর দিকে তাকান, তিনি একাধিক দেশের লাখো মানুষকে ছুঁয়ে গিয়েছিলেন।’

ওয়ার্ন ছিলেন এই অজি ব্যাটারের শৈশবের হিরো এমনটাও জানিয়েছেন ওয়ার্নার। তিনি আরও বলেন, ‘ছোট বেলায় তার পোস্টার আমার দেয়ালে ঝোলানো ছিল। আমি শেনের মতো হতে চেয়েছিলাম।’

লম্বা সময় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর এবারের আইপিএলে নিজের প্রথম দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবে ওয়ার্নার।

অস্ট্রেলিয়ায় ৫ এপ্রিল পর্যন্ত থাকবেন এই ব্যাটার। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী দেশের খেলা চলার সময় কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার অন্য কোনো লিগে খেলতে পারবেন না। তবে সে সময় ভারতে এসে কোয়ারেন্টাইন করার সুযোগটা ওয়ার্নারের সামনে থাকলেও ৬ এপ্রিল মুম্বাইয়ে আসবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

ভারতে আসার পর বাধ্যতামূলক ৫ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়ার্নারকে। এরপর দুবার করোনা নেগেটিভ হলে দলের সঙ্গে বায়ো-বাবলে ঢুকতে পারবেন ওয়ার্নার। যে কারণে অন্তত চারটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আইপিএল নয় ওয়ার্নের শেষকৃত্যে থাকছেন ওয়ার্নার

আপডেট: ০৪:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২