আইপিওতে আসছে একমি পেস্টিসাইডস
- আপডেট: ০৭:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১০৪২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি একমি ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান একমি পেস্টিসাইডস লিমিটেড প্রথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।
গত ১৯ জুলাই কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিএসইসির ৭৮৫তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।
কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে ডিভিডেন্ড হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:


































