হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই
- আপডেট: ০১:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১০৪৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সাড়ে ১২টার দিকে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দফতর সম্পাদক মো. ইকবাল খলিল।
এর আগে বেলা ১১টার দিকে হাটহাজারী মাদরাসা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।
বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।
৬৭ বছর বয়সি বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:



































