তিন মামলায় জামিন পেলেন মমতাজ
- আপডেট: ০৬:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলাসহ আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।অন্য দুই মামলার মধ্যে রয়েছে আশুলিয়া থানায় দায়ের করা কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা।আদালতে এদিন মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট খায়রুন নেছা।
পরে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন।গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার হন মমতাজ।সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।
ঢাকা/আরএইচ



































