০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ১০৫৭৫ বার দেখা হয়েছে

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল আজ বৃহস্পতিবার (১৩ জুন)। শুক্রবার (১৪) থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি।

আগামী ১৭ জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

আরও পড়ুন: বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ্জ)।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেট: ০৪:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪