আজ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা
- আপডেট: ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। দুপুর ১টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা চলবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১ হাজার ৯২৭ জন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্রে ৪ হাজার ৫৪৬ জন, উদয়ন (ঢাকা বিশ্ববিদ্যালয়) স্কুল কেন্দ্রে ১ হাজার ৬৯৬ জন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ৩ হাজার ২০০ পরীক্ষার্থী অংশ নেবেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
ঢাকা/এসএ







































