আজ ৪১ কোম্পানির বোর্ড সভা
- আপডেট: ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৩৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪১ কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সভায় বেশকিছু কোম্পানির ডিভিডেন্ড ঘোষনার পাশাপাশি অধিকাংশ কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের বিকাল আড়াইটায়, স্যোসাল ইসলামি ব্যাংকের বিকাল সোয়া ২টায়, কর্ণফুলী ইন্সুরেন্সের বিকাল আড়াইটায়, সাউথইস্ট ব্যাংকের বিকাল আড়াইটায়, রূপালী ব্যাংকের বিকাল ২টায়, ইউনিয়ন ব্যাংকের বিকাল ৩ টায়, প্রভাতী ইন্সুরেন্সের বিকাল আড়াইটায়, গ্লোবাল ইন্সুরেন্সের বিকাল আড়াইটায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিকাল আড়াইটায়, এসিআই লিমিটেডের বিকাল পৌনে চারটায়, এসিআই ফর্মুলেশনের বিকাল আড়াইটায়, শাশা ডেনিমের বিকাল ৩টায়, প্রভাতী ইন্সুরেন্সের বিকাল আড়াইটায়, গ্লোবাল ইন্সুরেন্সের বিকাল আড়াইটায়, ইফাদ অটোর বিকাল সাড়ে ৩টায়, জিবিবি পাওয়ারের সকাল সাড়ে ৯টায়, এসোসিয়েটেড অক্সিজেনের বিকাল আড়াইটায়, ফাইন ফুডসের বিকাল ২.১৫টায়, ডমিনেজ স্টিলের বিকাল আড়াইটায়, ইয়াকিন পলিমারের বিকাল সাড়ে ৩টায়, ফার্মা এইডের বিকাল আড়াইটায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল আড়াইটায়, জেনেক্স ইনফোসিসের বিকাল ৩টায়, গোল্ডেন হার্ভেস্টের বিকাল সাড়ে ৩টায়, বিডি থাইয়ের বিকাল ৪টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, আফিল ম্যানুফ্যাকচারিংয়ের বিকাল সাড়ে ৩টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকাল সাড়ে ৩টায়, শাহজালাল ইসলামি ব্যাংকের বিকাল সোয়া ২টায়, জেনারেশন নেক্সটের বিকাল ৩টায়, শাহজিবাজার পাওয়ারর বিকাল আড়াইটায়, বিডি থাই ফুডের বিকাল আড়াইটায়, খুলনা পাওয়ারের বিকাল সোয়া ২টায়, ইউনিয়ন ব্যাংকের বিকাল ৩টায়, বীচ হ্যাচারির বিকাল ২.১০টায়, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ২.২৫ মিনিটে, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল আড়াইটায়, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের বিকাল আড়াইটায়, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ২.৪০টায়, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের বিকাল ২.০৫টায়, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের বিকাল ২.১০টায়, বাংলাদেশ সার্ভিসেসের বিকাল ৫টায়, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড–ওয়ানের বিকাল ২.২০টায়, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড–ওয়ানের বিকাল সোয়া ২টায় অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ব্যাংক, স্যোসাল ইসলামি ব্যাংক, কর্ণফুলী ইন্সুরেন্স, সাউথইস্ট ব্যাংকে, রূপালী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
বাকি কোম্পানিগুলো জানুয়ারি-মার্চ’২২ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ঢাকা/এসএ


































