আরামিটের আয় বেড়েছে ৯৫ শতাংশ
- আপডেট: ০৬:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট লিমিটেড (জানুয়ারি’২২-মার্চ’২২) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৯৫ শতাংশ বেড়েছে।
আজ সোমবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৩ টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.৯৮ টাকা বা ৯৫ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৭.০৭ টাকা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৩.১৮ টাকা।
ঢাকা/এসএ


































