আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইউসিবি
- আপডেট: ০৮:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১০৫৭৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪০ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৭২ পয়সা ছিল।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ১৫ পয়সা, যা গত বছর মাইনাস ৯ টাকা ৮৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৩৫ পয়সা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- জিরো কুপন বন্ডের অনুমোদন পেল এইচ আর টেক্সটাইল
- টিভিএস অটোতে চাকরির সুযোগ
- হোয়াটসঅ্যাপে আসছে ট্যাপ টু জয়েন ফিচার
- গরুর মাংসের কালাভুনা রান্নার রেসিপি
- ঈদে এক প্রতিষ্ঠানের ব্যানারে ১৭ নাটক
- ঈদে ক্লাব ইলেভেনের তিন নাটক
- পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধে ২১২ কোটি টাকা বরাদ্দ
- ১৩ দিনে দেড় হাজার কোটি টাকার পশু বিক্রি
- লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চান মালিকেরা
- বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট
- বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেন শুরু



































