আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সায়হাম কটন
- আপডেট: ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১০৪৯২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: এমবি ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৪০ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৯৮ পয়সা।
ঢাকা/এসএইচ



































