আলিফ ইন্ডাষ্ট্রিজকে তিন’শ কোটি টাকা উত্তোলনের অনুমোদন
- আপডেট: ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে ৩০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার (২৩ মে) কমিশনের ৮২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৬ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে তালিকাভুক্ত একটি কোম্পানির অংশীদারিত্ব গ্রহণ, উক্ত কোম্পানির ব্যাংক দায় পরিশোধ, উক্ত কোম্পানির মেশিনারিজ ক্রয়, ওয়ার্কিং ক্যাপিটাল এবং বন্ড ইস্যু সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে। বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং ইস্যু ম্যানেজার যথাক্রম বিজিআইসি এবং বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া উক্ত বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়েছে।
ঢাকা/টিএ



































