০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ১০৫০৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫১ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

মঙ্গলবার (১৩ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮৯ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০ পয়সা বা ৫১ শতাংশ।

আরও পড়ুন: ডিএসই’র পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালকের অন্তর্ভূক্তি

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৪৫ পয়সা। আগের বছর ছিলো ১৬ টাকা ৬৬ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮২ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫১ শতাংশ

আপডেট: ০৭:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩