০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৮ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ‌ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৮.১৯ শতাংশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ১৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৮ শতাংশ

আপডেট: ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫