০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে বৈঠকে ডেকেছে ইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৪৬০ বার দেখা হয়েছে

উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন নিয়ে ‘২৮তম কমিশন সভা’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন।

আগামীকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসবে কমিশন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভার আলোচ্যসূচি হলো, ক) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর সংশোধন সংক্রান্ত; খ) উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর সংশোধন সম্পর্কিত; এবং গ) বিবিধ।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় ঘানার পররাষ্ট্রমন্ত্রী

এছাড়া, অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে বৈঠকে ডেকেছে ইসি

আপডেট: ০৪:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪