উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ
- আপডেট: ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১০৪৪৬ বার দেখা হয়েছে
অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। এ তালিকায় যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও পাঁচজন যুক্ত হতে পারে। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের বহন করার জন্য ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন যারা-
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকও নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন।
ঢাকা/এসএইচ



































