০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
উসমানিয়া গ্লাসের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০৪৪৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, কোম্পানির বোর্ড সভা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার জন্য বিসিআইসি থেকে ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার ঋণ শেয়ার মূলধনে রূপান্তর করার সিদ্ধান্ত অনুমোদন করেছে।
পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছে।
ঢাকা/টিএ
ট্যাগঃ
উসমানিয়া গ্লাসের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে


































