এক্সিম ব্যাংকের আয় বেড়েছে ৪০০ শতাংশ
- আপডেট: ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪০০ শতাংশ।
আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেডেছে ২০ পয়সা বা ৪০০ শতাংশ।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৭ পয়সা।
ঢাকা/টিএ


































