এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৬:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি (এনআরবিসি ব্যাংক) গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ৪৬ পয়সা লোকসান হয়েছিল।
আরও পড়ুন: সোমবার লেনদেনে ফিরবে ৫ কোম্পানি
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকিটর ইপিএস হয়েছে ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ৫১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২১ পয়সা।
ঢাকা/এসএইচ


































