গেইনারের শীর্ষে এনসিসি ব্যাংক
- আপডেট: ০৪:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২৭১ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২০.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এর শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৪২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংক ৯.২৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৮.৯৭ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.৬৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.৯২ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৬.৯০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক ৬.৭০ শতাংশ এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ৬.৬৭ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসএইচ






























