এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে
- আপডেট: ০৯:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৪৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে ৫০ শতাংশ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ০২ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১ টাকা ৭৫ পয়সা বা ১৭১ শতাংশ।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ০২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২ টাকা ৩৪ পয়সা বা ৫০ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬০ টাকা ৩৩ পয়সা।
ঢাকা/টিএ


































