এমটিবির স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- আপডেট: ১১:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১০৩৯৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
কোম্পানি কর্তৃপক্ষ ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানালো তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।
ঢাকা/এসএইচ




































