এসএমইতে সূচকের বিশাল পতন
- আপডেট: ০৩:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
- / ১০৫২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের পতনে লেনদেন শেষ হয়। আজ ডিএসএমইএক্স সূচক ৫২ পয়েন্ট কমেছে। যদিও আজ এসএমই মার্কেটে সূচকের পতন হয় কিন্তু গতকালের চেয়ে আজ লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২৮ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৫১ লাখ ৭৬ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ২৬ কোটি ৫১ লাখ ৯৪ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৫২ পয়েন্ট বা ২.৭০ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১টির কোম্পানির শেয়ার দর বেড়েছে। ১১টির কোম্পানির শেয়ার দর কমেছে। আর ১টির কোম্পানির শেয়ার দর অপরির্বতিত রয়েছে।
ঢাকা/এসএ



































