এসএমইর সূচকে উত্থানের ধারাবাহিকতা অব্যাহত
- আপডেট: ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১০৪২৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়। আজ ডিএসএমইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়েলেও কমেছে লেনদেন। আজ এসএমই মার্কেটে লেনদেন কমেছে প্রায় ১৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৭১ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ৮৫ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪৯ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১টির কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ২টির কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ



































