০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

এসএসসি পরীক্ষার সময়সূচী নির্ধারন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৩১৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে এবারের পরীক্ষা হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে।

এ ছাড়া, চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার এ পাবলিক পরীক্ষা নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা রুটিন প্রকাশ করে। এ পরীক্ষাও শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

ঢাকা/এনইউ

ট্যাগঃ

শেয়ার করুন

এসএসসি পরীক্ষার সময়সূচী নির্ধারন

আপডেট: ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১